সেনাই মুদলিয়ার (বিষ্বকসেন) 

শ্রীঃ শ্রীমতে রামানুজায় নমঃ শ্রীমদ্ বরবরমুনয়ে নমঃ শ্রী বনাচল মহামুনয়ে নমঃ

গুরু-পরম্পরা

<< পূর্ববর্তী

বিষ্বকসেন, তিরুবল্লীকেণি শ্রী পার্থসারথি মন্দির

তিরুনক্ষত্রম – ইপ্পসি (তামিল কার্তিক মাস), পূরাডম (পূর্বাষাঢ়া নক্ষত্র)
রচনা – বিষ্বকসেন  সংহিতা

তিনি নিত্যসূরিদের অন্যতম। ভগবান স্বয়ং তাঁকে নিত্য বিভূতি ও লীলা বিভূতির সমস্ত কার্যকলাপ তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব প্রদান করেছেন। তিনি ভগবানের সেনাপতি ও প্রধান নিয়ন্ত্রক রূপে পরিচিত। তাঁর অন্যান্য নাম হল — সেনাই মুদলিয়ার , সেনাধিপতি, বেত্রধর এবং বেত্রহস্তর। তাঁর দিব্য পত্নীর নাম সূত্রাবতী। তাঁকে “শেষ আসনার” বলেও অভিহিত করা হয়, অর্থাৎ যিনি সর্বপ্রথম ভগবানের শেষ-প্রসাদ গ্রহণ করেন।

আমাদের পূর্বাচার্যদের মতে, পেরিয়া পিরাট্টিই সেনাই মুদলিয়ারের আচার্য। সমস্ত আলভারগণকে তাঁর শিষ্যরূপে গণ্য করা হয়।

পূর্বাচার্যগণ ব্যাখ্যা করেছেন যে, ভগবান নিত্য ও লীলা বিভূতির সমস্ত কার্যক্রমের নিয়ন্ত্রণ বিষ্বকসেনের হাতে অর্পণ করেন এবং স্বয়ং পরমপদে তাঁর মহিষীগণ ও নিত্যসূরিদের সঙ্গে আনন্দময় লীলা উপভোগ করেন। বিষ্বকসেনকে এক প্রবীণ মন্ত্রীরূপে এবং ভগবানকে এক রাজকুমারেরূপে চিত্রিত করা হয়। 

স্তোত্ররত্নের ৪২তম শ্লোকে ভগবানের সঙ্গে বিষ্বকসেনের সম্পর্ক প্রকাশিত হয়েছে। 

“ত্বদীয় ভুক্ত উজ্জ্ঝিত শেষ ভোজিনা
ত্বয়া নিসৃষ্ট আত্ম ভরেণ যদ্যথা
প্রিয়েণ সেনাপতিনা ন্যবেদি
তত্ত তত্তানুজানন্তম উদার বীক্ষণৈঃ” 

(த்வதீய புக்த உஜ்ஜித ஸேஷ போஜிநா
த்வயா நிஸ்ருஷ்ட ஆத்ம பரேண யத்யதா
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி
தத் ததாநுஜாநந்தம் உதார வீக்ஷணை:)

এই শ্লোকে  ভগবানেকে সম্বোধন করে -এর মাহাত্ম্য কীর্তন করেছেন এবং ভগবানের উভয় বিভূতির সাম্রাজ্য, যা বিষ্বকসেন দ্বারা পরিচালিত, তা আস্বাদন করেছেন। 

সহজ অনুবাদ – বিশ্বক্ষেণ সেই মহাপুরুষ, যিনি আপনার অবশিষ্ট প্রসাদ (শেষ প্রসাদ) গ্রহণ করেন; যাঁকে আপনি নিত্য বিভূতি ও লীলা বিভূতি পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন; এবং যিনি সকলের প্রিয়। সেই বিশ্বক্ষেণ এমন অসাধারণ ক্ষমতার অধিকারী যে, ভগবান তাঁকে যে কোনো কাজ অর্পণ করলে তিনি কেবল ভগবানের কটাক্ষ দেখেই তাঁর অন্তর্নিহিত ইচ্ছা (তিরুভুল্লম) বুঝে নেন। ভগবানকে কিছু বলতেও হয় না—শুধুমাত্র তাঁর চক্ষুর ইঙ্গিত বুঝেই বিষ্বকসেন সেই কার্যকে নিখুঁতভাবে সম্পন্ন করেন।

বিষ্বকসেনের ধ্যান শ্লোক (তনিয়ন)

শ্রীরঙ্গচন্দ্রমসম্ ইন্ধিরয়া বিহর্তুম্বি ন্যস্য বিশ্বচিদচিন্নয়নাধিকাৰম্ ।
যো নির্বহত্য নিশমঙ্গুলি মুদ্রয়ৈব সেনান্যমন্য বিমুখাস্ তমসি শ্রিয়াম ॥

আসুন আমরা -এনার কাছে প্রার্থনা করি, যেন তিনি আমাদের ভগবানের প্রতি বিশুদ্ধ ভক্তিতে প্রতিষ্ঠিত হওয়ার আশীর্বাদ প্রদান করেন।

পরবর্তী প্রবন্ধে আমরা প্রপন্ন জন কূটস্থর — নম্মাল্বার সম্বন্ধে আলোচনা করব।

অডিয়েন্ সপ্তর্ষি রামানুজ দাস

তথ্যসূত্র – https://acharyas.koyil.org/index.php/2012/08/18/senai-mudhaliar-english/

প্রমেয় – https://koyil.org
প্রামাণ্য – http://srivaishnavagranthams.wordpress.com
প্রমথা – https://acharyas.koyil.org
শ্রী বৈষ্ণব শিক্ষা/বাল-বালিকা পোর্টাল – https://pillai.koyil.org

Leave a Comment