শ্রী: শ্রীমতে শঠকোপায় নমঃ শ্রীমতে রামানুজায় নমঃ শ্রীমদ বরবরমুিনয়ে নমঃ
পূর্ববর্তী প্রবন্ধে (https://acharyas.koyil.org/index.php/2026/06/19/introduction-bangla/) আমরা আমাদের গুরু-পরম্পরা সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম।
শ্রীমহালক্ষ্মীর পতিদেব, শ্রীয়ঃপতি শ্রীমন্নারায়ণ—যিনি তাঁর দিব্য মহিষীগণ (শ্রীদেবী, ভূদেবী ও নীলাদেবী)-সহ চিরকাল শ্রীবৈকুণ্ঠে অধিষ্ঠিত থাকেন এবং যেখানে অনন্ত, গরুড়, বিষ্বকসেন প্রভৃতি নিত্যসূরিগণ তাঁর সেবা করেন—তিনি অসংখ্য কল্যাণগুণে পরিপূর্ণ।
শ্রীবৈকুণ্ঠ (পরমপদ) চিরানন্দময় ধাম; কিন্তু সেখানে অবস্থান করে লীলা-উপভোগ করলেও, সংসারে অবস্থানরত জীবাত্মাগণের প্রতি তাঁর হৃদয় সদা নিবিষ্ট থাকে, কারণ তারা সেখানে দুঃখভোগ করছে।
সমস্ত জীবাত্মাই—
(ক) নিত্য : যারা সর্বদা পরমপদে অবস্থান করে এবং কখনও কর্মফলের কারণে সংসারে অবতীর্ণ হয়নি;
(খ) মুক্ত : যারা পূর্বে সংসারে ছিল কিন্তু বর্তমানে মুক্তিলাভ করেছে; এবং
(গ) বদ্ধ : যারা কর্মবন্ধনের কারণে এখনও সংসারে আবদ্ধ রয়েছে—
সকলেই শ্রীমন্নারায়ণের অধীন এবং সকলের সঙ্গেই তাঁর একই সম্পর্ক বিদ্যমান; প্রধানত স্বামী–দাস (প্রভু- সেবক) এবং পিতা–পুত্রের সম্পর্ক।
শাস্ত্রে যেমন ব্যাখ্যা করা হয়েছে, মুক্তিলাভের জন্য যথার্থ তত্ত্বজ্ঞান অর্জন করা অপরিহার্য। এই যথার্থ তত্ত্বজ্ঞান রহস্যত্রয়ম্-এ সুস্পষ্ট ও সংক্ষিপ্তভাবে উপস্থাপিত হয়েছে। যিনি এই প্রকৃত জ্ঞান প্রদান করেন, যা জীবাত্মাকে সংসারের বন্ধন থেকে মুক্ত করে, তাঁকেই আচার্য বলা হয়। আচার্যের এই পদ অত্যন্ত গৌরবময় হওয়ায়, এম্পেরুমান (শ্রীমন্নারায়ণ) স্বয়ং আচার্যের ভূমিকায় অধিষ্ঠিত হতে ইচ্ছা করেছিলেন। সেই কারণেই তিনি প্রথম ( আদ্য) আচার্য রূপে প্রতিষ্ঠিত হন।
আমাদের পূর্বাচার্যগণ ব্যাখ্যা করেছেন যে, এম্পেরুমান তিনটি স্থানে আচার্যের পদ গ্রহণ করেছিলেন—
- এম্পেরুমান (শ্রীমন্নারায়ণ) বদরিকাশ্রমে নারায়ণ ঋষি-রূপে (আচার্যরূপে) অবতীর্ণ হয়ে তাঁরই নিজ অবতার নর ঋষি-কে (শিষ্যরূপে) তিরুমন্ত্র উপদেশ করেছিলেন।
- এম্পেরুমান (শ্রীমন্নারায়ণ) বিষ্ণুলোক তথা শ্রীবৈকুণ্ঠে পেরিয় পিরাট্টি (শ্রীদেবী নাচ্চিয়ার)-কে দ্বয় মহামন্ত্র উপদেশ করেছিলেন। এইভাবেই আমাদের শ্রীবৈষ্ণব গুরু-পরম্পরার সূচনা হয়েছিল।
- এম্পেরুমান পার্থসারথি-রূপে কুরুক্ষেত্রে অর্জুনকে চরম শ্লোক উপদেশ করেছিলেন।
গুরু-পরম্পরার সম্পূর্ণ চার্ট দেখুন : (http://kaarimaaran.com/downloads/guruparambarai.jpg )
তিরুভারঙ্গমে অধিষ্ঠিত পেরিয় পেরুমাল ও পেরিয়াপিরাট্টি স্বয়ং শ্রীমন্নারায়ণ ও শ্রীমহালক্ষ্মীরই অভিন্ন স্বরূপ। অতএব, পেরিয় পেরুমালকে সূচনা-বিন্দু হিসেবে গ্রহণ করে আমাদের ওরাণ্-ভাঝি (একক আচার্য-পরম্পরা) গুরু-পরম্পরা নিম্নলিখিত ক্রমে প্রবাহিত হয়েছে—
- পেরিয় পেরুমাল (শ্রীমন্নারায়ণ)
- পেরিয় পিরাট্টি (শ্রীমহালক্ষ্মী)
- সেনাই মুদলিয়ার
- নম্মাল্ভার
- নাথমুনিগল
- উইয়্যাক্কোণ্ডার
- মণক্কাল নম্বি
- আলবন্দর (যামুনাচার্য)
- পেরিয় নম্বি
- এম্পেরুমানার (শ্রীরামানুজাচার্য)
- এম্বার
- ভট্টার (পরাশর ভট্টার)
- নঞ্জিয়ার
- নম্পিল্লাই
- ভডক্কু তিরুভীধি পিল্লাই
- পিল্লাই লোকাচার্য
- তিরুভায়মোঝি পিল্লাই
- অঝগিয় মনবাল মামুনিগল (শ্রীমদ্ বরবর মুনি স্বামীজি)
আল্ভারগণ এবং আরও বহু আচার্যকেও আমাদের শ্রীবৈষ্ণব গুরু-পরম্পরার অন্তর্ভুক্ত বলে গণ্য করা হয়।
আল্ভারগণের ক্রম নিম্নরূপ—
- সারো যোগী (পোয়গৈ আল্বার)
- ভূত যোগী (ভূতত্ত আল্বার)
- মহতাহ্বয় যোগী (পেয় আল্বার)
- ভক্তিসার যোগী (তিরুমাঝিসাই আল্বার)
- শ্রী শঠকোপ স্বামী (নাম্মাল্বার)
- মধুরকবি আল্বার
- শ্রী বিষ্ণুচিত্ত স্বামী (পেরিয়াআল্বার)
- গোদাম্বা (আণ্ডাল)
- কুলশেখর আল্বার
- ভক্তাঙ্ঘ্রিরেণু (তোণ্ডরডিপ্পোডি আল্বার)
- মুনিবাহন স্বামী (তিরুপ্পাণ আল্বার)
- পরকাল স্বামী (তিরুমঙ্গৈ আল্বার)
ওরাণ্-ভাঝি গুরু-পরম্পরার অন্তর্ভুক্ত নন এমন আচার্যগণের মধ্যে (তবে এদের মধ্যেই সীমাবদ্ধ নয়) নিম্নলিখিত আচার্যগণ উল্লেখযোগ্য—
- সেল্ব নম্বি
- কুরুগৈ কাভলাপ্পন
- তিরুক্কণ্ণমঙ্গৈ আণ্ডান
- তিরুভরঙ্গপ্পেরুমাল আরয়ার
- গোষ্ঠীপূর্ণ স্বামী (তিরুক্কোষ্টিয়ূর নম্বি)
- শ্রী শৈলপূর্ণ (পেরিয় তিরুমলাই নম্বি)
- মালাধার (তিরুমালৈ আণ্ডান)
- কাঞ্চীপূর্ণ (তিরুক্কচ্চি নম্বি)
- মারণেরি নম্বি
- কূরেশ (কূরত্তাঝ্বান)
- দাশরথী (মুদলিয়াণ্ডান)
- দেবরাজ মুনি (অরুলালপ্পেরুমাল এম্পেরুমানার)
- শ্রী বালধন্বি গুরু (কোয়িল কোমাণ্ডূর ইলাইয়াভিল্লি আচ্চান)
- প্রণতার্ত্তিহর আচার্য (কিডাম্বি আচ্চান)
- আন্ধ্রপূর্ণ স্বামী (ভাডুগ নম্বি)
- বঙ্গিপুরাধীশ (বঙ্গিপুরত্তু নম্বি)
- রামক্রতৃনাথার্য (সোমাসি আণ্ডান)
- ধনুর্দাস (পিল্লৈ উরঙ্গাভিল্লি দাসর)
- কুরুগেশ (তিরুক্কুরুগৈপ্পিরান পিল্লান)
- শ্রীরঙ্গ নারায়ণ জিয়র (কূর নারায়ণ জিয়র)
- বিষ্ণুচিত্ত (এঙ্গলাঝ্বান)
- অনন্তার্য (অনন্তাঝ্বান)
- রঙ্গনাথগুরু (তিরুভরঙ্গত্তু অমুদনার)
- নডাতূর অম্মাল
- বেদব্যাস ভট্টর
- শ্রুতপ্রকাশিক ভট্টর (সুদর্শন সূরি)
- শ্রী কৃষ্ণ (পেরিয়বাচ্চান পিল্লৈ)
- মাধবাচার্য (ঈয়ুন্নি মাধব পেরুমাল)
- পদ্মনাভাচার্য (ঈয়ুন্নি পদ্মনাভ পেরুমাল)
- কোলবরাহার্য (নালূর পিল্লৈ)
- দেবরাজাচার্য (নালূরাচ্চান পিল্লৈ)
- মধ্যবীথী ভট্টর (নডুভিল তিরুবীথি পিল্লৈ ভট্টর)
- পশ্চাৎ সুন্দর দেশিক (পিন্বঝগিয় পেরুমাল জিয়র)
- রম্যজামাতৃদেব (অঝগিয় মণবাল পেরুমাল নায়নার)
- সুন্দর বররাজাচার্য (নায়নারাচ্চান পিল্লৈ)
- সুন্দরজামাতৃ মুনি (বাদি কেশরী অঝগিয় মণবাল জিয়র)
- কূর কুলোত্তম দাস
- নারায়ণ দাস (ভিলাঞ্জোলৈ পিল্লৈ)
- বেদান্তাচার্য
- জনন্যাচার্য (তিনারায়ণপুরত্তু আয় জনন্যাচার্য)
মণবাল মামুনিগলের ( শ্রীমদ্ বরবর মুনি স্বামীজি) সময়কালের পরেও এবং তাঁর যুগে, আমাদের সম্প্রদায়ে বহু গৌরবময় আচার্য আবির্ভূত হয়েছিলেন। তাঁদের মধ্যে (তবে কেবল এঁরাই নন) নিম্নলিখিত আচার্যগণ বিশেষভাবে উল্লেখযোগ্যঃ
১. পোন্নাডিক্কাল জীয়র (ponnadikkAl jeeyar)
২. কোইল কন্ধাডাই আন্নান (kOil kandhAdai aNNan)
৩. প্রতিবাদী ভয়ঙ্করম আন্নান (prathivAdhi bhayankaram aNNan)
৪. পতঙ্গি পরবাস্তু পট্টরপিরান জীয়র (pathangi paravasthu pattarpirAn jIyar)
৫. এরুম্বি আপ্পা (eRumbi appA)
৬. আপ্পিল্লাই (appiLLai)
৭. আপ্পিল্লার (appiLLAr)
৮. কোইল কন্ধাডাই আপ্পন (kOil kandhAdai appan)
৯. শ্রীপেরুম্বুদূর আদি যতিরাজ জীয়র (srIperumbUthUr Adhi yathirAja jIyar)
১০. আপ্পাচিয়ারণ্ণা (appAchiyAraNNA)
১১. পিল্লাই লোকম জীয়র (piLLai lOkam jIyar)
১২. তিরুমাঝিসাই আন্নাভাপ্পঙ্গার (thirumazhisai aNNAvappangAr)
১৩. আপ্পন তিরুভেঙ্কট রামানুজ এম্বার জীয়র এবং আরও (appan thiruvEnkata rAmAnuja embAr jIyar)
পরবর্তী প্রবন্ধসমূহে আমরা যথাসম্ভব এই আচার্যগণের জীবনচরিত, তাঁদের বৈভব, উপদেশ এবং সম্প্রদায়ের প্রতি তাঁদের অবদান সম্পর্কে আলোচনা করব।
অদিয়েন সপ্তর্ষি রামানুজ দাসন।
তথ্যসূত্র – https://acharyas.koyil.org/index.php/2012/08/17/introduction-contd-english/
প্রমেয় – https://koyil.org
প্রামাণ্য – http://srivaishnavagranthams.wordpress.com
প্রমথা – https://acharyas.koyil.org
শ্রী বৈষ্ণব শিক্ষা/বাল-বালিকা পোর্টাল – https://pillai.koyil.org